শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

কোথায় আছেন বাঁধন?

#
news image

আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয় করে দারুণ আলোচনায় আসেন। এরপর প্রথমবারের মতো বলিউডে কাজের সুযোগ পান। বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ সিনেমাতে অভিনয় করছেন তিনি। সিনেমাটির শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে বাকি অংশের শুটিং শুরু হবে। বাঁধন জানান, ‘খুফিয়া’ সিনেমায় তিনি বাংলাদেশি নারীর চরিত্রে অভিনয় করছেন। তিনি বলেন, অল্প কিছু শুটিং বাকি আছে। আশা করছি শিগগিরই শুরু করবো। এই মাসের শেষে কিংবা আগামী মাসে শুটিং শুরু হবে।তিনি আরও বলেন, মানুষ পছন্দ করবে, মানুষের ভালো লাগবে এবং অভিনেত্রী হিসেবে আমারও ভালো লাগবে এমন কাজই করতে চাই। তবে, আপাতত নতুন কোনো কাজ করছি না। নতুন কাজ করলে অবশ্যই জানাবো। বলিউডের ‘খুফিয়া’ সিনেমায় শুটিং করতে বাঁধন গত বছরের অক্টোবরে দিল্লিতে যান। শুটিং চলাকালে সেখানে জন্মদিনও উদযাপন করেন। ছবিটি প্রযোজনা করছে নেটফ্লিক্স। বাঁধন ছাড়াও টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থী এতে অভিনয় করছেন। বাঁধন সর্বশেষ স্পেনের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যান। সেখানে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।

প্রভাতী খবর ডেস্ক

১৬ আগস্ট, ২০২২,  11:35 PM