শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই: রাশিয়া

#
news image

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বলে উল্লেখ করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সংবাদমাধ্যমে চলমান যুদ্ধে পারমাণবিক বা রাসায়নিক অস্ত্র মোতায়েনের জল্পনাকে ‘সম্পূর্ণ মিথ্যা’। 

মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, সামরিক দৃষ্টিকোণ থেকে আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মূল্য লক্ষ্য হলো পারমাণবিক হামলা ঠেকানো।

তিনি বলেন, বিশেষ সামরিক অভিযানে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতির জল্পনা ছড়াচ্ছে সংবাদমাধ্যম। এসব তথ্য হামলা সম্পূর্ণ মিথ্যা।

রুশ প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেছেন, ইউক্রেনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এবং পূর্ব ও মধ্য ইউরোপে সেনা মোতায়েন বেশ কয়েকগুণ বাড়িয়েছে ন্যাটো।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে রাখার চুক্তির বিষয়ে শোইগু বলেছেন, এর মেয়াদ বৃদ্ধি কঠিন।

প্রভাতী খবর ডেস্ক

১৭ আগস্ট, ২০২২,  10:18 PM