শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

খাদ্য শস্য নিয়ে জাতিসংঘ জাহাজের আফ্রিকার উদ্দেশে ইউক্রেন ত্যাগ

#
news image

জাতিসংঘের ভাড়া করা একটি জাহাজ ইউক্রেন থেকে খাদ্য শস্য নিয়ে মঙ্গলবার আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছে। বৈশ্বিক খাদ্য সংকট কাটিয়ে উঠতে একটি চুক্তির আওতায় জাহাজটি ইউক্রেন ছেড়ে গেলো। জাহাজে মালামাল সরবরাহের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, এমভি ব্রেভ কমান্ডার কৃষ্ণ সাগর বন্দর পিভদানি ত্যাগ করেছে। জাহাজটি আফ্রিকার দেশ ইথিওপিয়ায় খাদ্য শস্য সরবরাহের জন্য জিবুতিতে যাবে। এ জাহাজে ২৩,০০০ টন গম বহন করা হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ইউক্রেন ছেড়ে যাওয়ার ক্ষেত্রে এটি হচ্ছে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভাড়া করা প্রথম জাহাজ। সরকার জানিয়েছে, একই ধরনের দুই বা তিনটি জাহাজ খুব শিগগিরই ইউক্রেন ছাড়বে। ইউক্রেন ও রাশিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম দুইটি খাদ্য শস্য রপ্তানিকারক দেশ।
রাশিয়ার আগ্রাসনের পর কৃষ্ণ সাগর হয়ে খদ্য শস্য সরবরাহের বাধা তুলে নিতে গত মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কিয়েভ ও মস্কো একটি চুক্তি স্বাক্ষর করে।
এ চুক্তির আওতায় ইউক্রেনের বিভিন্ন বন্দরে রাশিয়ার প্রতিবন্ধকতা তুলে নেওয়া হয় এবং কিয়েভের পেতে রাখা মাইন সরিয়ে জাহাজ চলাচলের নিরাপদ করিডোর প্রস্তুত করা হয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

১৭ আগস্ট, ২০২২,  10:55 PM