শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

চীনকে মোকাবিলায় দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে জাপান

#
news image

চীনকে মোকাবিলায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করার চিন্তা করছে জাপান। জানা গেছে, বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে দীর্ঘ পরিসরের ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারে দেশটি। চীনের বিরুদ্ধে পাল্টা হামলার সক্ষমতা বাড়ানোর জন্যই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে । রোববার (২১ আগস্ট) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি সূত্রের বরাত দিয়ে জাপানের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিদ্যমান ক্ষেপণাস্ত্রগুলোর পরিসর ১০০ কিলোমিটার (৬২ মাইল) থেকে বাড়িয়ে এক হাজার কিলোমিটার পর্যন্ত প্রসারিত করা হয়েছে।।

প্রতিবেদনে বলা হয়, জাহাজ বা প্লেনগুলোর মাধ্যমে উৎক্ষেপিত অস্ত্রগুলো মূলত দক্ষিণের নানসেই দ্বীপের চারপাশে স্থাপন করা হবে, যা উত্তর কোরিয়া ও চীনের উপকূলীয় এলাকায় পৌঁছাতে সক্ষম হবে।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। চীনের হুমকি উপেক্ষা করে ওই সফর করেন পেলোসি। এ ঘটনাকে কেন্দ্র করে তাইওয়ান ও জাপান উপকূলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেইজিং।

প্রভাতী খবর ডেস্ক

২১ আগস্ট, ২০২২,  9:39 PM