শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

পারিশ্রমিক বাড়িয়ে দিলেন কার্তিক

#
news image

জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সাফল্যের তুঙ্গে অবস্থান করছেন। শোনা যাচ্ছে, পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন তিনি। বলিউডে একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও কার্তিকের ‘ভুল ভুলাইয়া টু’ হিট। এই সিনেমার সাফল্যের পরই নিজের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সাধারণত প্রতি সিনেমার জন্য ১৫-২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন কার্তিক আরিয়ান। কিন্তু এখন প্রযোজক বা পরিচালক তার কাছে সিনেমার প্রস্তাব নিয়ে গেলে বাড়তি পারিশ্রমিক চাইছেন তিনি। যদিও তিনি কী পরিমাণ পারিশ্রমিক চাইছেন সেটির সংখ্যা জানা যায়নি। তবে বলিপাড়ায় গুঞ্জন, সেটি তার বর্তমান পারিশ্রমিকের চেয়ে অনেক বেশি। এর আগেও কার্তিকের পারিশ্রমিক বাড়ানো নিয়ে গুঞ্জন চাউর হয়েছিল। পরবর্তী সময়ে সেই গুঞ্জন উড়িয়ে দেন এই অভিনেতা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে পারিশ্রমিক বাড়ানো নিয়ে একটি খবর শেয়ার করে তিনি লেখেন, ‘শুধু প্রচার হয়েছে, পারিশ্রমিক বাড়েনি।’ গত মে মাসে মুক্তি পায় কার্তিকের ‘ভুল ভুলাইয়া টু’। সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপির বেশি আয় করেছে। ‘ফ্রেডি’, ‘শেহজাদা’, ‘সত্যপ্রেম কি কথা’ ও কবির খান পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমায় এই অভিনেতাকে দেখা যাবে।

প্রভাতী খবর ডেস্ক

২১ আগস্ট, ২০২২,  11:50 PM