শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

আমি একটু অন্যরকম: মোশাররফ করিম

#
news image

দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার অভিনীত নাটক সিনেমা মানেই নতুন কিছু। দুর্দান্ত অভিনয় দিয়ে কেড়ে নিয়েছেন অসংখ্য দর্শকের মন। এই গুণী অভিনেতার জন্মদিন ছিল সোমবার (২২ আগস্ট)। বিশেষ এ দিন উপলক্ষে শোবিজের মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

জানা গেছে, মোশাররফ করিমের এবারের এই বিশেষ দিনটি কেটেছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। কাজের সুবাদেই সেখানে অবস্থান করছেন এই তারকা। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জন্মদিনের শুভেচ্ছার প্রতি উত্তর দিয়েছেন এ অভিনেতা।

মোশাররফ করিমের দেওয়া ফেসবুক পোস্ট-

পোস্টে লেখেন, আমার জন্মদিন গত হলো। কাজের মধ্যেই ছিলাম। খুব আনন্দে ছিলাম তাও নয়। অন্যসব দিনের মতোই কাটল। ব্যতিক্রম সবার ভালোবাসামাখা বার্তা। ‘আমি একটু অন্যরকম’ এই ভাবনায় যে ফুলে থাকি সেটা চুপসে যায়। আবিষ্কার করি আমিও সবার মতোই- ভালোবাসাই ভালোবাসি। ভালোবাসার জন্য সবাইকে ভালোবাসা।

এদিকে, জন্মদিনে মোশাররফ করিমকে নিয়ে সুখবর দিয়েছেন নির্মাতা নিয়ামুল মুক্তা। তার তৃতীয় সিনেমা ‘বৈদ্য’তে অভিনয় করবেন এই অভিনেতা। এতে নাম চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে নভেম্বর কিংবা ডিসেম্বরের দিকে।

প্রভাতী খবর ডেস্ক

২৩ আগস্ট, ২০২২,  10:28 PM