শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত

ফিলিপাইনে ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬৭, নিখোঁজ ১১০

#
news image

গ্রীষ্মমন্ডলীয় ঝড় মেগির প্রভাবে সৃষ্ট ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৭ জনে দাঁড়িয়েছে, ১১০ জন নিখোঁজ রয়েছে। সরকার গতকাল শনিবার একথা জানিয়েছে। ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল জানিয়েছে, মধ্য ফিলিপাইনে ১৬৪ জন এবং দক্ষিণ ফিলিপাইনে তিনজন মারা গেছে। এজেন্সি আরো জানিয়েছে, মধ্য ফিলিপাইনে আরও ১১০ জন নিখোঁজ রয়েছে। খবর সিহুয়ার। মেগি ১০ এপ্রিল  আঘাত হানার আগে ও পরে মধ্য ও দক্ষিণ ফিলিপাইন অঞ্চলে ঝড়টির প্রভাবে বৃষ্টিপাত হলে অনেক এলাকা প্লাবিত হয়। লেইতে প্রদেশের বেবে নগরী ও আবুযোগ শহরে বেশ কয়েকটি গ্রামে ভূমিধস সৃষ্টি করে। গত শুক্রবার, ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বিধ্বস্ত প্রদেশ পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের কাছে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

তিনি ভূমি ধসে চাপা পড়া গ্রামগুলি পরিদর্শন পরিচালনা করেন। বর্ষাকালে ফিলিপাইনে ভূমিধস এবং আকস্মিক বন্যা সাধারণ ঘটনা। প্রধানত প্যাসিফিক রিং অফ ফায়ার এবং প্রশান্ত মহাসাগরীয় টাইফুন বেল্টে অবস্থানের কারণে ফিলিপাইন বিশ্বের সবচেয়ে দুর্যোগ-প্রবণ  দেশগুলির মধ্যে একটি। দ্বীপপুঞ্জের দেশটি প্রতি বছর গড়ে ২০টি টাইফুনের সম্মুখীন হয়, যার মধ্যে কিছু তীব্র এবং ধ্বংসাত্মক। এই বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে প্রথম ঝড় মেগি।

প্রখ/ সাদ্দাম

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২২,  7:33 AM