শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

বিয়ের আগে রণবীরের সঙ্গে থাকা নিয়ে যা বললেন আলিয়া

#
news image

দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর গত এপ্রিলে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাদের বিয়ে এবং সংসার জীবন নিয়ে আলোচনার অন্ত নেই। এর মধ্যেই গত জুনে সুখবর দেন দম্পতি। জানালেন, তাদের ঘর আলো করে আসতে চলেছে সন্তান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের আগে একসঙ্গে থাকা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন আলিয়া। জবাবে অভিনেত্রী বলেন, ‘একসঙ্গে থাকার সুযোগ পেলে কেন থাকব না? এভাবেই দু’জনের একসঙ্গে থাকার অভ্যাস তৈরি হয়।’

আলিয়ার ভাষ্যে, ‘লিভ টুগেদার করলে দু’জনের একসঙ্গে অনেকটা সময় কাটে। এর ফলে সঙ্গীকে আরও ভালোভাবে জানা যায়। এছাড়া সুন্দর সব স্মৃতি তৈরি হয়।’

বিয়ের উদ্দেশ্যেই একসঙ্গে থাকতে শুরু করেন আলিয়া ও রণবীর। কিন্তু করোনা মহামারির কারণে তাদের বিয়ে পিছিয়ে যায়। সে প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমরা বিয়ে করব ভেবেই একসঙ্গে থাকতে শুরু করেছিলাম। কিন্তু মহামারি শুরু হলো। তাই ভাবলাম, একসঙ্গে থাকা শুরু করি। তারপর বাকি বিষয় নিয়ে ভাবা যাবে।’

এদিকে ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এ জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। তাই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। বলিউডের বহু প্রতীক্ষিত সিনেমা এটি। এটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। এতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, নাগার্জুনা, মৌনি রায়সহ আরও অনেকে। বিশাল বাজেটে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

২৩ আগস্ট, ২০২২,  10:39 PM