শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

বিশ্বের প্রথম কফিমন্ত্রী, যে দায়িত্ব তার

#
news image

কফি জনপ্রিয় করে তুলতে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনিতে প্রথম কফিবিষয়ক মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক উপমন্ত্রী জো কুলিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রীর কাজ হবে কফিবিষয়ক নানা কিছু দেখভাল করা। দেশটির সরকারপ্রধানের ভাষ্যে, চলতে-ফিরতে, ঘুমানো, আড্ডা—সবখানে কফি নিয়ে জো কুলিকে ব্যস্ত থাকতে হবে। চলতি মাসে বিতর্কিত এক নির্বাচনে জয়ী হন পাপুয়া নিউগিনির বর্তমান প্রধানমন্ত্রী জেমস মারাপ্পে। 

গত মঙ্গলবার তিনি নতুন মন্ত্রিসভার ঘোষণা দেন। তার মন্ত্রিসভায় নতুন দুটি পদ রাখা হয়েছে। এর একটি হচ্ছে, কফিমন্ত্রী ও আরেকটি পাম তেলবিষয়ক মন্ত্রী। প্রধানমন্ত্রী জেমস মারাপ্পে বলেছেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ ও কৃষিকাজ নির্দিষ্ট করার লক্ষ্য নিয়েই তিনি এ দুটি মন্ত্রণালয়ে নিয়োগ দিয়েছেন। কফিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক উপমন্ত্রী জো কুলি। পাম তেলবিষয়ক মন্ত্রী হয়েছেন পার্লামেন্ট সদস্য ফ্রান্সিস মানেকে।

বর্তমানে দেশটির কফি শিল্প চ্যালেঞ্জের মুখে। প্রধানমন্ত্রী মারাপ্পের প্রত্যাশা, নতুন কফিমন্ত্রী নিয়োগে এ পরিস্থিতির পরিবর্তন হবে এবং রাজস্ব আয় আরও বাড়বে। তিনি আরও বলেন, জো কুলি কফির জন্য বিখ্যাত ওয়াঘি ভ্যালি অঞ্চলের লোক। জো কুলির জন্য অন্য কোনো কাজ থাকবে না। সেরা কফি পান করানোই তাঁর কাজ। তাঁকে ঘুমাতে, চলতে-ফিরতে, কথা বলতে শুধু কফির বিষয়টি নিয়ে ভাবতে বলা হয়েছে।

প্রভাতী খবর ডেস্ক

২৮ আগস্ট, ২০২২,  10:41 PM