শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

খারাপ কথা প্রসঙ্গে মুখ খুললেন প্রভা

#
news image

শোবিজ অঙ্গনের আলোচিত নাম মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অন্য তারকাদের মতো প্রভাও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। বিশেষ করে ইনস্টাগ্রামে তাকে নিয়মিত পাওয়া যায়। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় এই মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। গত শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। তার ক্যাপশনে এ অভিনেত্রী লিখেনÑ‘আপনি যদি আমার সম্পর্কে খারাপ কথা শুনে থাকেন, তবে যেনে রাখুন একসময় তাদের কাছে আমি ভালো ছিলাম। কিন্তু আপনাকে তারা তা বলবে না।’ প্রভার এই পোস্টে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। তবে কী কারণে এমন অনুভূতি ব্যক্ত করলেন তা জানাননি এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন প্রভা। তবে সবকিছু পেছনে ফেলে ফের কাজে সরব হয়েছেন। জীবন অনেকটা গুছিয়ে নিয়েছেন। চলতি বছরের শুরুতে গায়ক ইমরানের সঙ্গে প্রভার প্রেমের গুঞ্জন চাউর হয়। বিভিন্ন সময়ে একসঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়ায় শোবিজ অঙ্গনের অনেকের নজরে আসেন তারা। এ নিয়ে এখনো কানাকানি থামেনি। যদিও এ জুটির দাবিÑ‘তারা খুব ভালো বন্ধু।’ ইমরানের সঙ্গে তোলা বেশ কিছু ছবি প্রভা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। কিছুদিন আগে এ নিয়ে যখন জোর সমালোচনার মুখে পড়েন, তখন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, সব ছবি মুছে ফেলেছেন। এমনকী কমেন্ট অপশনও বন্ধ করে দেন। সম্প্রতি কমেন্ট অপশন ফের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। অনেকে তার প্রশংসা করলেও নেটিজেনদের একটি অংশ পূর্বের মতো নোংরা ভাষায় আক্রমণ করে মন্তব্য করছেন।

প্রভাতী খবর ডেস্ক

২৮ আগস্ট, ২০২২,  11:08 PM