শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

#
news image

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে দেশটির ভূপদার্থবিজ্ঞান বিষয়ক সংস্থা জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, সোমবার এর আগে ওই এলাকায় আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইন্দোনেশিয়ার আবহাওয়াবিজ্ঞান ও ভূপদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার একটু আগে দেশটির সুমাত্রা দ্বীপের পশ্চিমে মেনতাওয়াই দ্বীপপুঞ্জের উপকূলে অল্প গভীরে ভূমিকম্পটির উৎপত্তি রেকর্ড করেছে এবং এর কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বিএমকেজির এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটি প্রথমে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৪ রেকর্ড করেছিল, পরে তা সংশোধন করে ৬ দশমিক ১ করা হয়। সোমবার হওয়া তিনটি ভূমিকম্পের তীব্রতা ক্রমান্বয়ে বেড়েছে। ভোররাতে হওয়া প্রথমটির মাত্রা ছিল ৫ দশমিক ২, এক ঘন্টা মধ্যে অনুভূত হওয়া দ্বিতীয়টি ছিল ৫ দশমিক ৪ মাত্রার। এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানিয়েছে, মেনতাওয়াই দ্বীপপুঞ্জের বাসিন্দারা কয়েক সেকেন্ড ধরে তীব্র কম্পন অনুভব করেছেন। এর পাশাপাশি পশ্চিম সুমাত্রা দ্বীপের রাজধানী পাডাং ও পাশ্ববর্তী বুকিতিংগি পার্বত্য অঞ্চলেও ভূমিকম্পটির তীব্রতা অনুভূত হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি কিন্তু সিবেরুত দ্বীপপুঞ্জে কিছু ভবন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। পৃথকভাবে মেনতাওয়াই দ্বীপপুঞ্জের স্থানীয় দুর্যোগ বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, কয়েকটি গ্রামের বাসিন্দাদের উঁচু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে এবং স্থানীয় গির্জা, স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ সংস্থাটি জনগণকে আতঙ্কিত না হয়ে সম্ভাব্য পরাঘাতের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ২০০৯ সালে পাডাংয়ে হওয়া ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে ১১০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছিল, আহত হয় আরও বেশি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

প্রভাতী খবর ডেস্ক

২৯ আগস্ট, ২০২২,  10:52 PM