শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

নয়নতারাকে চেয়েও পাচ্ছেন না নির্মাতারা

#
news image

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। অভিনয় ক্যারিয়ারে ‘বিল্লা’, ‘বস’, ‘বিগিল’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে ভারতের দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী তিনি। এ পরিস্থিতিতে পরিচালকরা তাদের সিনেমায় নিতে চেয়েও তাকে পাচ্ছেন না বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। নয়নতারাকে না পাওয়ার কারণ ব্যাখ্যা করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, একসময় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিতেন নয়নতারা। নিতিন অভিনীত ‘মায়েস্ট্র’ সিনেমায় নয়নতারাকে কাস্ট করার জন্য প্রস্তাব দেন পরিচালক। কিন্তু তিনি ৫ কোটি রুপি পারিশ্রমিক চান। এত মোটা অঙ্কের অর্থ ব্যয় করার বাজেট না থাকায় তামান্নাকে বেছে নেন নির্মাতারা। কিছুদিন আগে পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেছেন নয়নতারা। কিন্তু বিয়ের পরও পারিশ্রমিকের বিষয়ে আপোশ করছেন না এই অভিনেত্রী।  সম্প্রতি ভারতের দক্ষিণী সিনেমার একজন সিনিয়র শিল্পীর বিপরীতে অভিনয়ের জন্য নয়নতারাকে চিন্তা করেন প্রযোজক। ভাবনা অনুযায়ী তাকে কাজের প্রস্তাবও দেন। এজন্য ৭ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন নয়নতারা। পাশাপাশি তার টিমের জন্য প্রতিদিন ১ লাখ রুপি দাবি করেন। তা ছাড়াও নয়নতারা ও তার টিমের বিমান টিকিট, হোটেল ভাড়া, স্থানীয় পরিবহন খরচ তো রয়েছে। সব মিলিয়ে এ অভিনেত্রীর পারিশ্রমিক পড়ে যায় ১০ কোটি রুপি। এ পরিস্থিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, এমনটা চলতে থাকলে তেলেগু সিনেমায় তাকে কেউ কাস্ট করবেন না। নয়নতারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘০২’। তামিল ভাষার এ সিনেমা পরিচালনা করেন জিএস বিকনেশ। গত ১৭ জুন মুক্তি পায় এটি। মালায়ালাম ভাষার ‘গোল্ড’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। বর্তমানে এ অভিনেত্রীর হাতে তামিল ও হিন্দি ভাষার মোট ৫টি সিনেমার কাজ রয়েছে। এরমধ্যে উল্লেখ্যযোগ্য হলোÑ‘গডফাদার’, ‘জওয়ান’, কানেক্ট প্রভৃতি।

প্রভাতী খবর ডেস্ক

৩১ আগস্ট, ২০২২,  11:25 PM