শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

আমিরের দোষেই মুখ থুবড়ে পড়েছে ‘লাল সিংহ চড্ডা’

#
news image

ছবি মুক্তির পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে আমির খানের ‘লাল সিংহ চড্ডা’। কখনও বন্ধ ছবির প্রদর্শনী, আবার কখনও ছবিতে আমিরকে দেখে পছন্দ হয়নি দর্শকের। ছবির স্বত্ব নেটফ্লিক্সে বিক্রি নিয়েও তৈরি হয়েছিল যাবতীয় বিতর্ক। এবার প্রশ্ন তুললেন ছবির প্রযোজক। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আমিরের দোষেই মুখ থুবড়ে পড়েছে ‘লাল সিংহ চড্ডা’। নায়কের প্রতি চূড়ান্ত বিরক্ত প্রযোজক। তার কারণেই বক্স অফিসে লাভের মুখ দেখেনি এই ছবি, দাবি ছবির প্রযোজকের। ‘থ্রি ইডিয়টস’ থেকে ‘পিকে’Ñ বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছেন আমিরের বহু ছবি। কিন্তু এই ছবির ক্ষেত্রেই উল্টে গেল পুরো চিত্র। হলিউডের সুপার হিট ছবি ‘ফরেস্ট গাম্প’-এর গল্পই হিন্দিতে বলার চেষ্টা করেছেন আমির। এই ছবির স্বত্ব কেনার জন্য নায়ককে সাহায্য করে ভায়াকম ১৮। এই ছবির স্বত্ব কেনার জন্য নায়ককে ১৮০ কোটি টাকা দেয় ভায়াকম ১৮। কিন্তু তারপর এই ছবির বিষয়ে তাদের কোনও মতামতই নেওয়ার প্রয়োজন মনে করেননি আমির। তার ফলে বেজায় চটেছে এই সংস্থা। ছবি মুক্তির আগে অতুল কুলকার্নির এক সাক্ষাৎকারে উঠে এসেছিল ‘লাল সিংহ চড্ডা’-র নেপথ্যে। দু’বছর ধরে ফেলে রাখার পর আমির পড়ে দেখেছিলেন তার চিত্রনাট্য। শুরুতে ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে ছবির কথা শুনে রাজিই হননি তিনি। তার মনেও দাগ কেটেছিল কালজয়ী হলিউড ছবি। এর নতুন কোনও সংস্করণ আমির চাননি। কিন্তু পরে বন্ধু অতুলের অনুরোধে পড়ে দেখেন চিত্রনাট্য। ভাল লেগে যায়। ছবির কাজ চলেছে অনেক দিন ধরে। তাই সহ-প্রযোজক এবং ডিস্ট্রিবিউটারদের স্বাভাবিক ভাবেই অনেক প্রত্যাশা ছিল এই ছবি থেকে। কিন্তু আশানুরূপ ফল একদমই করতে পারেনি এই ছবি।

প্রভাতী খবর ডেস্ক

৩১ আগস্ট, ২০২২,  11:28 PM