শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

ফের সুয়েজ খালে আটকা পড়ল জাহাজ

#
news image

প্রায় দেড় বছর পর আবারও সুয়েজ খালে জাহাজ আটকের ঘটনা ঘটেছে। বুধবার এফিনিটি ভি নামের ২৫০ মিটার দীর্ঘ একটি ট্যাঙ্কার জাহাজ সুয়েজ খালের একটি সরু অংশে আটকে যায়।

এটি আটকে যাওয়ার ফলে বিশ্বের ব্যস্ততম এই বাণিজ্যপথে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল জাহাজ চলাচল।

সুয়েজ খাল কর্তৃপক্ষের মুখপাত্র জর্জ সাফওয়াত মিশরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এক্সট্রা নিউজ স্যাটেলাইটকে বলেন, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে খালের দক্ষিণ ভাগের সরু অংশে আটকা পড়ে সিঙ্গাপুরের পতাকাবাহী ট্যাংকার এফিনিটি ভি। তবে খাল কর্তৃপক্ষের ৫টি টাগবোট দিয়ে বড় ধরনের জটিলতা ছাড়াই সরিয়ে নেওয়া হয়েছে জাহাজটিকে। এতে ৫ ঘণ্টা সময় ব্যয় হয়েছে।

ট্যাংকার জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ট্যাংকার ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, পর্তুগালে মালপত্র নামিয়ে সৌদি আরবের উদ্দেশে যাচ্ছিল এফিনিটি ভি।

বুধবার খালের যে অংশে আটকা পড়ে এফিনিটি ভি, দেড় বছর আগে ২০২১ সালে মার্চের শেষ দিকে খালের ওই অংশেই আটকা পড়েছিল পণ্যবাহী জাহাজ ‘এভার গিভেন’। প্রায় ছয়দিন লাগাতার প্রচেষ্টার পর সরানো সম্ভব হয়েছিল এভার গিভেনকে।

ওই ছয়দিন নৌযান চলাচল বন্ধ থাকায় খালের দুই পাশে নজিরবিহীন ‘নৌযান জট’ দেখা দিয়েছিল। সেই জটে আটকা পড়েছিল ৩ শতাধিক বাণিজ্যিক জাহাজ।

বিশ্ববাণিজ্যে সুয়েজ খালের গুরুত্ব অনেক। এটি নৌপথে এশিয়া ও ইউরোপের দূরত্ব অনেকটাই কমিয়ে দিয়েছে। এই খাল ব্যবহার করে এশিয়া ও ইউরোপের মধ্যে তুলনামূলক কম খরচে পণ্য পরিবহন করা যায়। বৈশ্বিক পণ্য বাণিজ্যের ১২ শতাংশ সুয়েজ খাল হয়ে পরিবহন করা হয়। ১৮৫৯ থেকে খালটি খননের কাজ শুরু হয়, শেষ হয় ১৮৬৯ সালে।

এক দশক ধরে খালটি খনন করেন ১০ লাখ মিসরীয় শ্রমিক। নির্মাণসামগ্রী পরিবহন করা হতো উট ও খচ্চরের পিঠে চাপিয়ে। গত বছর সুয়েজ খাল দিয়ে প্রায় ১৯ হাজার পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। প্রতিদিন গড়ে ৫১টির বেশি জাহাজ এ জলপথ পাড়ি দিয়েছে। গত বছর ১১৭ কোটি টন পণ্য সুয়েজ খাল দিয়ে গন্তব্যে গেছে।

প্রভাতী খবর ডেস্ক

০১ সেপ্টেম্বর, ২০২২,  10:47 PM