শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

রণবীরকে দেখেই অনুপ্রাণিত হন জুনিয়র এনটিআর

#
news image

বলিউড অভিনেতা রণবীর কাপুর। অভিনয় দক্ষতায় কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এবার এই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হলেন জনপ্রিয় তেলেগু অভিনেতা জুনিয়র এনটিআর। রণবীর অভিনীত পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সম্প্রতি হায়দরাবাদে সিনেমাটির প্রচারে গিয়েছিলেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন প্রযোজক করন জোহর, অভিনেত্রী আলিয়া ভাট। জুনিয়র এনটিআর বিশেষ অতিথি হিসেবে হাজির হন। অনুষ্ঠানে জুনিয়র এনটিআর জানান, রণবীরের ‘রকস্টার’ সিনেমা দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। ‘ট্রিপল আর’ সিনেমাখ্যাত এই তারকা বলেন, ‘অমিতজির (অমিতাভ বচ্চন) পর আমি একজন অভিনেতার সিনেমা দেখি তিনি রণবীর কাপুর। অভিনেতা হিসেবে তার প্রতিটি সিনেমা আমাকে অনুপ্রাণিত করে। সবচেয়ে প্রিয় রকস্টার। এই সিনেমায় তার অভিনয়ের প্রগাঢ়তা আমার মনে গেঁথে গেছে। অবশ্যই বলব, অভিনেতা হিসেবে তিনি আমাকে অনুপ্রাণিত করেন। তার সবকিছু, বিশেষ করে রণবীরের অভিনয়ের প্রগাঢ়তা আমি খুবই পছন্দ করি।’ ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি পরিচালনা করেছেন আয়ান মুখার্জি। এতে প্রথমবার জুটি বেঁধেছেন রণবীর ও আলিয়া। এছাড়াও অভিনয় করছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। সিনেমাটি তিন ভাগে মুক্তি পাবে। প্রথম অংশের নাম রাখা হয়েছে ‘শিবা’। আগামী (৯ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে সিনেমাটি।

প্রভাতী খবর ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২২,  10:51 PM