শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

ইন্ডাস্ট্রি প্রসঙ্গে মুখ খুললেন বাপ্পারাজ

#
news image

ইন্ডাস্ট্রি এখন সার্কাস এর ময়দান হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অভিনেতা বাপ্পারাজ। সম্প্রতি নিওজের ফেসবুক হ্যান্ডেলে এমন মন্তব্য করেন ‘জজ ব্যারিস্টার’ খ্যাত এই অভিনেতা। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান হালচাল ও এর সংশ্লিষ্টদের সম্পর্কে নিজের অভিমত প্রকাশ করে বাপ্পারাজ বলেন, ‘ইন্ডাস্ট্রি এখন সার্কাস এর ময়দান হয়ে গেছে। আর রং বেরঙ-এর জোকার নিয়ে মেতে আছে মানুষগুলো। যারা কথা বলতে পারে না, মিথ্যা বলেই চলেছে। আমাদের লোকগুলো তাতেই তালি বাজিয়ে মারহাবা মারহাবা করে চলেছে। ’অভিনেতা বাপ্পারাজকে সচরাচর চলচ্চিত্রের অনুষ্ঠানগুলোতে দেখা যায় না। সর্বশেষ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন, কিন্তু নির্বাচনী মাঠে ছিলেন না। সে সময় সংবাদমাধ্যমের কাছে বাপ্পারাজ বলেছিলেন, আমি নির্বাচন করি না, আমাকে করানো হয়। শুধু তা-ই নয়, তিনি যে প্যানেলের প্রার্থী ছিলেন সেই প্যানেলের সভাপতিকেও চাননি। অর্থাৎ মিশা সওদাগরকে সভাপতি হিসেবে চাননি। সে আশা পূরণ হয় অবশ্য তার। নবনির্বাচিত শিল্পী সমিতির আয়োজিত ইফতার মাহফিলে দেখা গেছে বাপ্পারাজকে। ‘আম্মাজান’খ্যাত কিংবদন্তি অভিনেত্রী শবনমের সঙ্গে দেখা করেছেন বাপ্পারাজ। তারপর এক কোণে গিয়ে ইফতার সারেন। অনেক সময় ধরে নির্মাতা সাফি উদ্দিন সাফির সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। ১৯৮৪ সালে ‘চাপা ডাঙ্গার বৌ’ চলচ্চিত্রের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান বাপ্পারাজ। তারপর, একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে গেছেন এ দেশের দর্শকদের।

প্রভাতী খবর ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২২,  11:37 PM