শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

রাণী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে পারেন জাপান সম্রাট

#
news image

জাপান সম্রাট নারুহিতো রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যান্ষ্ঠুানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম শনিবার এ খবর জানিয়েছে।
খবরটি নিশ্চিত হলে সিংহাসনে আরোহনের পর এটি হবে জাপান সম্রাটের প্রথম কোন বিদেশ সফর। সিংহাসন থেকে পিতার সরে দাঁড়ানোর পর ২০১৯ সালে নারুহিতো সম্রাট হন।
সিংহাসনে আরোহনের পর নারুহিতোর প্রথম বিদেশ সফরে ব্রিটেনেই যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারনে তা স্থগিত করা হয়।
নাম প্রকাশ না করা সূত্রের উদ্ধৃতি দিয়ে সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে শনিবার জানিয়েছে, ইম্পেরিয়াল হাউজহোল্ড এজেন্সি এবং জাপান সরকার সম্রাট নারুহিতোর রাণীর শেষকৃত্যে যোগদানের আয়োজনে কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে কোন পক্ষ থেকেই খবরটি নিশ্চিত করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, নারুহিতোর পিতা আকিহিতো ১৯৫৩ সালের রাণী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সে সময়ে আকিহিতো যুবরাজ এবং হিরোহিতো স¤্রাট ছিলেন।
রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নারুহিতো শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  9:24 PM