শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

২,০০০ কিলোমিটার এলাকা পুনর্দখলের দাবি ইউক্রেনের

#
news image

ইউক্রেনের সেনাবাহিনী সেপ্টেম্বরে প্রায় দুই হাজার কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি দাবি করেছেন।
শনিবার এ দাবি করে জেলেনস্কি বলেন, পাল্টা আক্রমণের মুখে পালিয়ে রুশ সেনাবাহিনী সঠিক কাজটিই করছে।
জেলেনস্কি তার সান্ধ্যকালীন ভাষণে বলেন, সেপ্টেম্বর শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেন বাহিনী প্রায় দুহাজার কিলোমিটার এলাকা মুক্ত করতে পেরেছে।
তবে তিনি বর্গকিলোমিটারের কথাই বুঝিয়েছেন কিনা তা স্পষ্ট করেননি। কারন বৃহস্পতিবার দেশটির সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি বলেছেন, তাদের বাহিনী রুশ সেনাবাহিনীর দখল থেকে এক হাজার বর্গ কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে।
জেলেনস্কি বলেন, গত কয়েকদিনে রুশ সৈন্যরা তাদের সবচেয়ে ভালোদিকটিই দেখিয়েছে। তারা পিছু হটেছে। পালিয়ে যাওয়াই তাদের জন্যে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তিনি আরো বলেন, দখলদারদের কোন স্থান ইউক্রেনে নেই। কখনও হবেও না।

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২২,  9:58 PM