শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

এবারই প্রথম শর্টফিল্ম ‘ধূসরযাত্রা’র প্রদর্শনী

#
news image

শুক্রবার সন্ধ্যায় পাঁচালী ফিল্মস্ এর ব্যানারে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রথমবারের মতো প্রদর্শিত হবে মাস্উদ সুমন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ‘ধূসরযাত্রা’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানিয়েছে, একাডেমির সহযোগিতায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ‘ধূসরযাত্রা’। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, চলচ্চিত্র নির্মাতা ফরিদুর রহমান ও আবু সাইয়ীদ এবং বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর শেষ গোসল না হওয়ায়, সোবহান ভালোবাসার টানে মৃত্যু ভয়কে উপেক্ষা করে পঁচিশ বছর ধরে শেষ গোসলের কাজটি করে চলেছেন। তিনি চেয়েছেন একটি মানুষেরও শেষ যাত্রা যেন তার স্ত্রীর মতো না হয়। যেন আর কাউকে আজীবন এমন যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে না হয়। কিন্তু নিয়তির কাছে মানুষ কি অসহায়! মহামারিতে মৃত্যুর পর তার প্রিয়তমা স্ত্রীর মতো একইভাবে নিয়তির কাছে সমর্পিত হতে হলো সোবহানকে। প্রিয়তমা স্ত্রীর প্রতি সোবহানের এক ব্যতিক্রমধর্মী ভালোবাসা ও সমাজের মানুষের প্রতি তার এক নীরব প্রতিবাদ ফুটিয়ে তোলা হয় এই স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্রে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন আমিনুর রহমান মুকুল। এছাড়াও আরও অভিনয় করেন মোহাম্মদ বারী, স্বদেশ রঞ্জন, রিয়া চৌধুরী, জুলফিকার আলী, আবু বকর বক্সী সহ অনেকে।

প্রভাতী খবর ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২২,  11:05 PM