শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ ঢাকা-ওয়াশিংটন

#
news image

আগামী দিনে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে একসঙ্গে কাজ করতে সম্মত বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (২০ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি আমাদের বাংলাদেশের ধর্মীয় সম্প্রতির প্রশংসা করেছেন এবং এটা যে চ্যালেঞ্জিং একটা বিষয় পৃথিবীর সব দেশের জন্য, সেটা আমরা খোলামেলা আলোচনা করেছি।’

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় আমরা যে ব্যবস্থা নিয়েছি সেটাকে তিনি স্বাগত জানিয়েছেন। এই ঘটনাগুলো কেন ঘটছে সেটা জানাতে গিয়ে আমি বলেছি, ধর্মভিত্তিক দলের উত্থান একটা পর্যায়ে বাংলাদেশে হয়েছিল।

রোহিঙ্গাদের জবাবদিহিতার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আইসিজেতে যে মামলাটি পরিচালিত হচ্ছে তাতে তারা সহায়তা করবে আশা করা যায়।

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

২০ এপ্রিল, ২০২২,  2:48 PM

news image
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইনের সাথে বুধবার বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের।