শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৩

#
news image

যুক্তরাষ্ট্রে কলোরাডোতে মাঝ আকাশে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর বিমান দুটি একটি খোলা মাঠের দুটি আলাদা জায়গায় পড়ে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গত শনিবার সকালে ডেনভারের ৩০ মাইল উত্তরে বোল্ডার কাউন্টির ওপরে এই দুটি বিমান সংঘর্ষে জড়ায়, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। বোল্ডার কাউন্টির শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ৮টা ৫০ মিনিটের দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ মাঝ আকাশে বিমানের সংঘর্ষ নিয়ে একাধিক ফোন পায়। যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হওয়া বিমান দুটি হলো- সেসনা ১৭২ ও সোনেক্স জেনোস। কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের হালকা বিমান, বাড়িতেই এটি বানানো যায়। সেসনা ১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, যাতে আসন মাত্র ৪টি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড জানায়, কী কারণে সংঘর্ষ হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রভাতী খবর ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  10:52 PM