শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

রানি এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে লন্ডনে বাইডেন

#
news image

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে লন্ডনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি রোববার রানির কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন এবং একইদিনে রাষ্ট্রীয় এক সংবর্ধনা অনুষ্ঠানে রাজা চার্লস এবং অন্যান্য কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। সোমবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বাইডেন। সংবাদমাধ্যম বিবিসি জানায়, কয়েক দশকে দেখা যায়নি বিশ্বনেতাদের এমন সমাবেশে যোগ দিতে লন্ডনে আসা প্রায় ৫০০ রাষ্ট্রপ্রধান এবং বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাইডেন। এছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবং কমনওয়েলথ নেতাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অন্যান্য বিশ্বনেতাদের মধ্যে উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, আইরিশ প্রেসিডেন্ট তাওইস্যাচ মাইকেল মার্টিন, জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার এবং ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা। এ ছাড়া ইউরোপজুড়ে থাকা রাজপরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন। ১৯৬৫ সালে উইনস্টন চার্চিলের মৃত্যুর পর ব্রিটেনে প্রথম অনুষ্ঠেয় এ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় সোমবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্থানীয় সময় সকাল ১১টায় বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি প্রায় ২ হাজার অতিথি যোগ দেবেন। রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম সাক্ষাৎ হয়েছিল ৪০ বছর আগে। রানির মৃত্যুতে শোক জানিয়ে তিনি বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন ‘অতুলনীয় মর্যাদার’ এবং শান্ত প্রকৃতির। গত বছর বাইডেন বলেছিলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে তার মায়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

প্রভাতী খবর ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  10:53 PM