শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে সংঘর্ষে আহত ৩১ ফিলিস্তিনি

#
news image

জেরুজালেমের আল-আকসা মসজিদের চত্বরে ফিলিস্তিনিদের সঙ্গে ফের ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৩১ ফিলিস্তিনি আহত হয়েছেন।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ইসরাইলি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে ৩১ ফিলিস্তিনি আহত হন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ১৪ ফিলিস্তিনিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধ করতে আরব লিগের আহ্বানের পর দিনই এ ঘটনা ঘটল। বৃহস্পতিবার জোটটি মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডের ভেতরে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান জানায়।

ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে এ ধরনের কর্মকাণ্ড মুসলিম অনুভূতির জন্য স্পষ্ট অপমান এবং এর ফলে ব্যাপক সংঘর্ষের সূত্রপাত হতে পারে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছে জোটটি।

প্র.খ/বিপ্লব

প্রভতী খবর ডেস্ক:

২২ এপ্রিল, ২০২২,  6:53 PM

news image
ছবি: ইন্টারনেট।