শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

রানির শেষকৃত্যের আগে শেষ শ্রদ্ধা হিসেবে নিরবতা পালন ব্রিটেনের

#
news image

রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্তেষ্ট্যিক্রিয়ার আগে শেষ শ্রদ্ধা হিসেবে ব্রিটেনে এক মিনিট নিরবতা পালন করা হয়। 
সোমবার আনুষ্ঠানিকভাবে তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে।
এর আগে তার পুত্র রাজা তৃতীয় চার্লস বাকিংহাম প্যালেসে বিশ্বনেতাদের স্বাগত জানান।
স্থানীয় সময় রোববার রাত আটটায় এ নিরবতা পালন করা হয়। এ সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে কালো পোশাকে জাতীয় ভাবে নিরবতা পালনের এ আনুষ্ঠানিকতায় অংশ নেন।
যেসব বরেণ্য বিশ্ব নেতা ওয়েস্ট মিনিস্টার হলে রাখা রানির কফিনে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তাদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও রয়েছেন।
শোক বইতে স্বাক্ষর শেষে বাইডেন রানিকে ভদ্র ও শ্রদ্ধেয় হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাজ্যসহ আমাদের সকলের হৃদয়ে আপনি রয়েছেন। আপনারা ভাগ্যবান তাকে ৭০ বছর ধরে পেয়েছেন। আমরা আজ সকলে এখানে।তার জন্যেই বিশ্ব আরও ভালো অবস্থানে আছে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সী রানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র ২৫ বছর বয়সে তিনি রাজমুকুট মাথায় পরেন।

প্রভাতী খবর ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  9:34 PM