শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

রুশ তেলে নিষেধাজ্ঞা আনছে ইইউ, এক কোটি ব্যারেল ছাড়বে যুক্তরাষ্ট্র

#
news image

চলতি বছরের ডিসেম্বরে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এমন পরিস্থিতিতে রিজার্ভ থেকে এক কোটি ব্যারেল তেল বিক্রির জন্য বাজারে ছাড়বে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ। মঙ্গলবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা কমানোর ঘোষণা দেয় অঞ্চলটি। যদিও এরইমধ্যে ইউরোপে তেল সরবরাহ উল্লেখযোগ্য হারে কমিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানা গেছে, বিভাগটি নভেম্বরে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইসিয়ানার রিজার্ভ থেকে এক কোটি ব্যারেল তেল সরবরাহের জন্য বাজারে ছাড়বে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলার ছাড়িয়ে যায়। যদিও তা এখন ১০০ ডলারের নিচে চলে এসেছে। তাছাড়া বৈশ্বিক মন্দার ঝুঁকিও ক্রমেই বাড়ছে। এমন সময়েই যুক্তরাষ্ট্র রিজার্ভ থেকে তেল ছাড়ার কথা জানালো। যুক্তরাষ্ট্রে এখন তেলের দাম প্রায় যুদ্ধের আগের অবস্থানে ফিরে এসেছে। নভেম্বরে দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কিছুটা স্বস্তিতে রয়েছে বাইডেন প্রশাসন। এদিকে ওপেকভুক্ত দেশগুলোও তেলের উৎপাদন কমানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে ওপেক ও তার মিত্ররা আগামী মাসে প্রতিদিন এক লাখ ব্যারেল উৎপাদন কমাতে সম্মত হয়েছে। অন্যদিকে যুদ্ধ শুরু হওয়ার পর চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। বেড়েছে আমদানি-রপ্তানি। গত মাসে চীন রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ জ্বালানি আমদানি করেছে। এ সময় দেশটির মোট জ্বালানি পণ্য আমদানির পরিমাণ দাঁড়ায় ৮৩০ কোটি ডলারে। ক্রুড তেল, গ্যাস ও কয়লার জন্য বেইজিং ক্রমেই মস্কোর ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছে।

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২২,  11:19 PM