শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

#
news image

উত্তর কোরিয়া রোববার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ করেছে। সিউলের সামরিক সূত্রে এ কথা জানা গেছে।
এদিকে দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়ার জন্যে মার্কিন বিমানবহীন রণতরী এসে পৌঁছানোর কয়েকদিনের মধ্যে উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ করলো।
দক্ষিণ কোরিয়া আগেভাগেই ডুবো জাহাজ থেকে উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতির বিষয়টি শনাক্ত করতে পেরেছিল। শনিবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয় এ কথা জানিয়েছে।
এ ধরনের ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া সর্বশেষ মে মাসে উৎক্ষেপন করে।
সিউলের জয়েন্ট চিপস অব স্টাফ বিস্তারিত উল্লেখ না করে বলেছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি অজ্ঞাত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
টোকিও’র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের উদ্ধৃতি দিয়ে জাপানের উপকূল রক্ষীও ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে শুক্রবার পরমাণু শক্তি সম্পন্ন ইউএসএস রোনাল্ড রিগ্যান ও সংশ্লিষ্ট জাহাজগুলো বুসান বন্দরে ভিড়েছে। চলতি মাসে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে এটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে।
উল্লেখ্য যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ মিত্র দেশ দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া থেকে রক্ষায় সেখানে ২৮ হাজার পাঁচশ সৈন্য মোতায়েন রেখেছে।

অনলাইন ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  9:45 PM