শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

#
news image

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় কর্মকর্তা নিহত হয়েছেন। এক মাসের মধ্যে এটি দ্বিতীয় ভয়াবহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা। সামরিক সূত্র সোমবার এ কথা জানিয়েছে।
আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের ছোট শহর খোস্তের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘গত রাতের শেষ দিকে ফ্লাইং মিশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ ঘটনায় ছয় কর্মকর্তা শাহাদৎ বরণ করেন।  এদের মধ্যে দুই মেজর রয়েছেন। তারা পাইলট ছিলেন।’
বিধ্বস্তের কারণ বা হেলিকপ্টারটির ধরনের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আগস্ট মাসের গোড়ার দিকে পাকিস্তানে আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনাবাহিনীর কমান্ডারসহ ছয়জন নিহত হয়। বেলুচিস্তানে ত্রাণ কার্যক্রম চলাকালে তাদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
প্রচ- মৌসুমি বর্ষণে এ বছর পাকিস্তানে, বিশেষ করে সিন্ধ ও বেলুচিস্তান প্রদেশে ব্যাপক বন্যা দেখা দেয়।
এ দুর্যোগে দেশটিতে  ১,৬০০’র বেশি মানুষ প্রাণ হারান। এতে কেবলমাত্র বেলুচিস্তানে ৩২৩ জনের মৃত্যু ঘটে।

প্রভাতী খবর ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২২,  9:38 PM