শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

মুক্তির প্রথম দিনে কত আয় করলো ‘বিক্রম ভেধা’

#
news image

বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা ‘বিক্রম ভেধা’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। সিনেমাটিতে একজন গ্যাংস্টার চরিত্রে হৃতিক রোশন এবং একজন পুলিশ কর্মকর্তা চরিত্রে সাইফ আলি খান অভিনয় করেছেন। মুক্তির প্রথম দিনই সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। যেমনটা প্রত্যাশা ছিল, তেমনটা পূরণ না হলেও ‘বিক্রম ভেধা’ গত শুক্রবার মুক্তির প্রথম দিন ভারতে প্রায় ১০ থেকে ১১ কোটি রুপি আয় করেছে। তবে একই দিনে মুক্তি পাওয়া পুষ্কর-গায়ত্রী পরিচালনায় মণি রত্নমের বহুল প্রতীক্ষিত পিরিয়ড ড্রামা ‘পন্নিয়ান সেলভান’ এর সঙ্গে বক্স অফিসে বেশ লড়াই করতে হয়েছে সিনেমাটিকে। বক্স অফিস ইন্ডিয়া ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্র এবং গুজরাটের মতো মার্কেটে ‘বিক্রম ভেধা’ তেমন ভালো পারফর্ম করতে পারেনি। এই দুটি বিশাল দর্শক বাজারে সিনেমাটির শুরুটা অনেকটা ‘শামশেরা’ এবং ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমার মতোই হয়েছে যা প্রত্যাশা পূরন করতে পারেনি। তবে ‘বিক্রম ভেধা’ সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। অনেকের দাবি, সিনেমাটি দর্শকদের আরো বেশি পছন্দ হবে। যারা আসল ‘বিক্রম ভেধা’ দেখেনি তারা এটিকে আসলের সঙ্গে তুলনা করবে না। এ ক্ষেত্রে সিনেমাটি আলাদা একটি ভালোলাগা তৈরি করবে। ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ সিনেমাটির রিভিউতে লিখেছে, “বিক্রম ভেধা হল একটি কাল্ট ক্লাসিকের নতুনকরণ এবং ভিন্ন আঙ্গিকে তৈরি একটি রিমেক। সিনেমাটির আকার ও নির্মাণশৈলী এবং এটি যে তারকা শক্তি বহন করে তা বিবেচনা করলে এই সমস্ত পরিবর্তন হওয়া প্রয়োজন ছিল। রিমেকটি অরিজিনাল থেকে কিছু অংশ বাদ দিয়ে নতুন স্টাইলে তৈরি করা হয়েছে, যা সিনেমাটিকে আরো ভালো করে তুলতে পারে। ’এদিকে সিনেমায় সাইফ আলি খানের সঙ্গে কাজ করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে হৃতিক পিটিআইকে বলেন, “আমার ২২ বছরের ক্যারিয়ারে প্রথমবার আমি নিজেকে রক্ষা করার মতো ব্যাপার অনুভব করেছি। আমি অনুভব করছি যে আমাকে খুব বাস্তবিক হতে হবে। কারণ আমি এমন একজনের বিপরীতে অভিনয় করেছি যিনি সবচেয়ে বাস্তবিক একজন অভিনেতা। ’’

প্রভাতী খবর ডেস্ক

০১ অক্টোবর, ২০২২,  11:34 PM