শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

পদত্যাগ করে পালালেন বুরকিনা জান্তা নেতা

#
news image

বুরকিনা ফাসোর জান্তা নেতা রোববার পদত্যাগে সম্মত হন এবং তিনি তা করে দেশ ছেড়ে পালিয়ে যান। 
সেনা কর্মকর্তারা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দেওয়ার দুই দিন পর তিনি এ পদক্ষেপ নেন। ধর্মীয় ও সাম্প্রদায়িক নেতারা এ কথা জানান। 
এদিকে এ অভ্যুত্থানের ঘটনায় দেশটির অভ্যন্তরে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও নিন্দার ঝড় উঠেছে। খবর এএফপি’র।
এক বিবৃতিতে ধর্মীয় ও সাম্প্রদায়িক নেতারা বলেন, লে: কর্ণেল পল-হেনরি সান্দাওগো ডমিবা ব্যাপক সংঘাত এড়ানোর লক্ষ্যে ‘নিজ থেকেই পদত্যাগের প্রস্তাব দিয়েছেন।’
তারা আরও বলেন, ধর্মীয় ও সাম্প্রদায়িক নেতাদের উদ্যোগে ডমিবা ও স্বঘোষিত নতুন নেতা ইব্রাহিম ত্রাওরির মধ্যে মধ্যস্থতার পর তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন।
আঞ্চলিক কূটনৈতিক সূত্র জানায়, সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশটিতে অস্থির পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ডমিবা রোববার টোগোর রাজধানী লোমে পালিয়ে যান। গত জানুয়ারিতে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তিনি ক্ষমতা গ্রহণ করেন। ফলে এ বছর পশ্চিম আফ্রিকার দারিদ্রপীড়িত এ দেশে এটি ছিল দ্বিতীয় সেনা অভ্যুত্থানের ঘটনা।
এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, বুরকিনা ফাসোতে শুক্রবারের সামরিক অভ্যুত্থানের ঘটনায় আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। এ সেনা অভ্যুত্থানে যুক্তরাষ্ট্র, আফ্রিকান ইউনিয়ন ও ইসিওডব্লিউএএস’র পক্ষ থেকে নিন্দা জানানো হয়।
তিনি বলেন, ‘বুরকিনা ফাসোর বিভিন্ন অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী গ্রুপ এবং অপরাধী চক্র দমনে দেশটিতে শান্তি, স্থিতিশীলতা ও ঐক্য বজায় থাকা প্রয়োজন।’

অনলাইন ডেস্ক

০৩ অক্টোবর, ২০২২,  8:56 PM