শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

ইরানে হিজাব বিরোধী বিক্ষোভে অন্তত ৯২ জন নিহত: মানবাধিকার গ্রুপ

#
news image

ইরানে কুর্দি তরুণী মাশা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে চলা বিক্ষোভকালে অন্তত ৯২ জন নিহত হয়েছে। ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) রোববার এ কথা জানিয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক আমিনীর (২২) মৃত্যুর পর দেশজুড়ে হিজাব বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ বিক্ষোভ নারীদের হলেও পুরুষেরাও এতে অংশ নিচ্ছে। এছাড়া, শনিবার পর্যন্ত বিশ্বের প্রায় দেড়শো শহরে ইরানী নারীদের আন্দোলনের সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
অসলো ভিত্তিক আইএইচআর বলেছে, বিক্ষোভে অংশ নেয়া অন্তত ৯২ জন প্রাণ হারিয়েছে। সংস্থাটি ইন্টারনেট ও হোয়াটসঅ্যাপ বন্ধ থাকা সত্ত্বেও বিক্ষোভে মৃতের সংখ্যা নির্ণয়ে কাজ করছে।
তবে, এর আগে লন্ডন ভিত্তিক অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ৫৩ জনের প্রাণহানির খবর জানিয়েছিল।
গত সপ্তাহে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বলেছিল, বিক্ষোভে প্রায় ৬০ জন নিহত হয়েছে।
ইরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্øবের পর নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করা হয়। মাশা আমিনীর হিজাব ঠিকমতো পরা হয়নি এ কারণ দেখিয়ে নৈতিকতা পুলিশ তাকে আটক করে। পুলিশী হেফাজতেই সে মারা যায়। এরপর থেকে দু’সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভকালে ইরানী নারীরা হিজাব পুড়িয়ে, নিজেদের চুল কেটে তাদের ক্ষোভ প্রকাশ করছে। নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষও অব্যাহত রয়েছে।
এদিকে, দরিদ্র অঞ্চল সিস্তান-বেলুচিস্তানের পুলিশ প্রধানের বিরুদ্ধে একজন বেলুচ কিশোরীকে ধর্ষণের অভিযোগের কারনে ওই এলাকায় বিক্ষোভ তীব্র রূপ নেয়। শুক্রবার ওই এলাকায় রিভ্যুলিশনারি গার্ডের পাঁচ সদস্য নিহত হয়।
আইএইচআরের পরিচালক মাহমুদ আমিরি মোঘাদ্দাম ইরানী বিক্ষোভকারীদের হত্যা বন্ধে ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তাদের আচরণ মানবতা বিরোধী অপরাধ।

অনলাইন ডেস্ক

০৩ অক্টোবর, ২০২২,  8:56 PM