শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ইউক্রেনের জন্যে আইএমএফের ১৩০ কোটি মার্কিন ডলার ছাড়ের ঘোষণা

#
news image

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ইউক্রেনের জন্যে জরুরি সহায়তা হিসেবে শুক্রবার ১৩০ কোটি মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।
আইএমএফের এক বিবৃতিতে বলা হয়েছে, এই প্যাকেজ ইউক্রেনের অর্থ পরিশোধের জরুরি প্রয়োজন মেটাতে সক্ষম হবে। একই সঙ্গে ইউক্রেনের ঋণদাতা ও দাতাদের কাছ থেকে ভবিষ্যতের আর্থিক সহায়তার ক্ষেত্রে এ অর্থ অনুঘটকের ভূমিকা পালন করবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি শুক্রবার আইএমএফের এ অর্থসহায়তার কথা জানিয়ে বলেছেন, এ অর্থ ইউক্রেনে আসবে। তিনি আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা ও নির্বাহী বোর্ডকে ধন্যবাদ জানান।
এদিকে জর্জিভা জানান, মূলনীতি গুলো অগ্রাধিকার মূলক ব্যয় এবং আর্থিক স্থিতিশীলতা সুরক্ষার জন্যে প্রস্তুত করা হয়েছে।
আইএমএফ ছাড়াও বিশ্বব্যাংক ইউক্রেনের জরুরি প্রয়োজন মেটাতে ৫৩ কোটি মার্কিন ডলার মঞ্জুর করেছে। এছাড়া একইদিনে মার্কিন কংগ্রেস ইউক্রেনকে সহায়তার জন্যে নতুন করে ১২.৩ বিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে।

অনলাইন ডেস্ক

০৮ অক্টোবর, ২০২২,  9:48 PM