শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত

স্বাধীনতা ও গণতন্ত্র প্রশ্নে ‘আপোষের কোন সুযোগ নেই’: তাইওয়ান নেতা

#
news image

জাতীয় দিবসের ভাষণে তাইওয়ানের নেতা সোমবার বেইজিংকে সতর্ক করে দিয়ে বলেছেন, দ্বীপটি তাদের গণতান্ত্রিক জীবনযাত্রার পথ কখনো পরিত্যাগ করবে না। ভাষণে তিনি তাইওয়ানকে নিয়ে চীনের পদক্ষেপকে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের সাথে তুলনা  করেন। খবর এএফপি’র।
তাইওয়ানের দুই কোটি ৩০ লাখ মানুষ প্রতিনিয়ত চীনের কমিউনিষ্ট পার্টির আগ্রাসনের হুমকির মুখে রয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ যেভাবে ভীতি ছড়িয়েছে, তাইওয়ানের ব্যাপারেও বেইজিংয়ের কিছু পদক্ষেপ একইভাবে ভীতি ছড়াচ্ছে।
জাতীয় দিবসের ভাষণে প্রেসিডেন্ট তিসাইল ইং-ওয়েন এক দিন তাইওয়ানের নিয়ন্ত্রণ গ্রহণে বেইজিংয়ের উদ্দেশকে মস্কোর আগ্রাসনের সাথে তুলনা করেন। এ ব্যাপারে প্রয়োজন হলে তাইওয়ান তাদের শক্তি প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করে।
তিনি বলেন, ‘স্বাধীন ও গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগের এমন চ্যালেঞ্জ আমরা একেবারে উপেক্ষা করতে পারি না। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তাইওয়ানের সাথে ওতপ্রোতভাবে জড়িত।’
তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, তাইওয়ানের চীনের অংশ হওয়ার কোন ইচ্ছে নেই।
তিনি বলেন, এ ব্যাপারে ‘তাইওয়ানের জনগণ ও আমাদের রাজনৈতিক দলগুলো একেবারে ঐক্যবদ্ধ যে আমরা অবশ্যই আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক জীবনযাত্রার পথ রক্ষা করবো।’
‘এক্ষেত্রে আমাদের আপোষ করার কোন সুযোগ নেই।’

অনলাইন ডেস্ক

১০ অক্টোবর, ২০২২,  9:44 PM