শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

বিমানের সংবাদ সম্মেলন বয়কট সাংবাদিকদের

#
news image

অসহযোগিতা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডাকা বৃহস্পতিবারের সংবাদ সম্মেলন বর্জন করছেন এভিয়েশন ও ট্যুরিজম খাতের সাংবাদিকরা। বুধবার (১২ অক্টোবর) বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (এটিজেএফবি)।

এটিজেএফবি’র সভাপতি নাদিরা কিরণ ও সাধারণ সম্পাদক তানজিম আনোয়ারের পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে এভিয়েশন খাতের সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কর্মকর্তাদের অসহযোগিতা, অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে আসছে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (এটিজেএফবি)।

বিবৃতিতে বলা হয়, বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের এ পরিস্থিতি পরিবর্তনে সংগঠনের পক্ষ থেকে বহুবার অনুরোধ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের বিষয়ে এটিজেএফবি আন্তরিকতা দেখালেও বিমানের পক্ষ থেকে বার বার অসহযোগিতা, অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটছে, যা হতাশাজনক।

সর্বশেষ ২২ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতা, অসৌজন্যমূলক আচরণ করেন বিমানের কর্মকর্তারা, যা নিন্দনীয় মনে করে এটিজেএফবি। সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যদের লাগেজ থেকে ডলার-টাকা চুরির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সেদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ের সামনে যান সাংবাদিকরা।

দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণমাধ্যমকর্মীরা বিমানের প্রধান কার্যালয়ের সামনে অপেক্ষা করতে থাকেন। সাংবাদিকদের বিমান কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি বরং নিরাপত্তাকর্মীদের মাধ্যমে সাংবাদিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সাংবাদিকরা বার বার অনুরোধ করলেও বিমানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর, ২০২২,  11:09 PM