শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

সিআইএস এবং অন্যান্য বহুপাক্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আস্তানায় পৌঁছেছেন পুতিন

#
news image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার রাতে কাজাখের রাজধানী আস্তানায় পৌঁছেছেন। আগামী দুই দিনে তিনি একসঙ্গে তিনটি বহুপাক্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের আয়োজক কাজাখস্তানের রাজধানী আস্তানায় বৃহস্পতিবার ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার ইন এশিয়া’র (সিআইসিএ) এই শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। সিআইসিএ  সদস্য দেশগুলোতে এশিয়ার  ৯০ শতাংশ এলাকা রয়েছে এবং বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এই অঞ্চলে বসবাস করে। সিআইসিএ’র বর্তমান সদস্য দেশের সংখ্যা ২৭। আস্তানায় ১৪ অক্টোবর পুতিন সিআইএস (কমনওয়েলথ অব ইনডিপেন্ডেন্ট স্টেট) কাউন্সিলের সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে যোগ দেবেন। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত বর্তমানে স্বাধীন দেশগুলো নিয়ে সিআইএস গঠিত। পাশাপাশি ‘রাশিয়া-মধ্য এশিয়া’ বিন্যাসেও একটি মিটিং অনুষ্ঠিত হবে। আস্তানায় পুতিনের এজেন্ডায় দ্বিপাক্ষিক বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার পুতিনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বৈঠকের কথা রয়েছে। রাশিয়ান প্রেসিডেন্ট শেষবার কাজাখস্তান সফর করেছিলেন ২০১৯ সালের মে মাসে। এ সময় তিনি ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন।

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  9:59 PM