শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

কেটে ফেলা হলো গায়ক আকবরের পা

#
news image

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে রাতারাতি পরিচিতি পাওয়া গায়ক আকবর আলী গাজীর ডান পা কেটে ফেলা হয়েছে। রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে তাঁর এই অস্ত্রোপচার হয়েছে। এক ফেসবুক পোস্টে আকবরের মেয়ে অথৈ জানিয়েছে, ‘আব্বুর অপারেশন শেষ হয়েছে। আব্বুর ডান পা কেটে ফেলে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে আমার। আব্বুর দিকে আমি তাকাতে পারছি না। আমি কিছুতেই মানতে পারছি না আমার আব্বুর পা নেই। আল্লাহ তুমি আমাদের সাথে এমন কেন করলে? সবাই আব্বুর জন্য দোয়া করবেন।’ দীর্ঘদিন ধরে অসুস্থ আকবর আলী গাজী। এর আগে ডায়াবেটিস ও কিডনির জটিলতা জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। ‘তোমার হাত পাখার বাতাসে’ গানের এই শিল্পী যশোর শহরে রিকশা চালাতেন। ‘ইত্যাদি’তে গান গাওয়ার পর তাঁর ভাগ্য বদলে যায়। তবে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে স্টেজ শো করতে পারছেন না তিনি।

অনলাইন ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২,  11:42 PM