শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

ইউক্রেনে ৩,৭৫২ বেসামরিক মানুষ নিহত: জাতিসংঘ

#
news image

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর এ পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৭৫২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। বুধবার আল জাজিরা এ খবর জানায়।
সর্বশেষ বেসামরিক হতাহতের আপডেটে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস (ওএইচসিএইচআর) জানায়, ইউক্রেনে ৭ হাজার ৮১৪ জন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। এরমধ্যে ৩ হাজার ৭৫২ জন নিহত এবং ৪ হাজার ৬২ জন আহত হয়েছেন।
ওএইচসিএইচআর বলছে, অধিকাংশ বেসামরিক হতাহতের রেকর্ড করা হয়েছে যেসব এলাকা থেকে যেখানে ব্যাপকভাবে বিস্ফোরক অস্ত্রের ব্যবহার হয়েছে, যেমন- কামান, ক্ষেপণাস্ত্র, গোলাবর্ষণ এবং বিমান হামলা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।
জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ। আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৮০ লাখের বেশি লোক।
সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২২,  8:22 PM