শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে না লড়ার আকস্মিক ঘোষণা জনসনের

#
news image

বরিস জনসন নাটকীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে সাবেক প্রধানমন্ত্রী বরিস নিজেই এ ঘোষণা দেন। তিনি বলেন, পার্লামেন্টের আইনপ্রণেতারা তাকে সমর্থন দেয়া সত্ত্বেও বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হতে তিনি লড়াই করবেন না। তিনি আরো বলেন, কনজারভেটিভ দলের আইনপ্রণেতারা যদি পার্লামেন্টে ঐক্যবদ্ধ না হোন  তাহলে সরকার পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই তিনি এ দৌড়ে থাকা ঠিক হবে না বলে মনে করছেন। জনসন (৫৮) বলেন, আমি বিশ্বাস করি আমার অনেক কিছু দেয়ার আছে। কিন্তু আমি শংকিত এর জন্যে সময়টি যথাযথ  নয়। এদিকে জনসন সরে দাঁড়ানোয় দেশটির সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের জন্যে ক্ষমতাসীন দলের নেতা ও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। সুনাক রোববার সকালে আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের লড়াইয়ে নামার ঘোষণা দেন। যদিও এর মাত্র কয়েক সপ্তাহ আগে প্রধানমন্ত্রী হতে তিনি ব্যর্থ হয়েছিলেন। সাবেক অর্থমন্ত্রী সুনাক সততা, পেশাদারিত্ব ও জবাবদিহীতার অঙ্গীকার করে দেশকে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুনাক টুইটারে তার প্রার্থী হওয়ার কথা জানিয়ে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, আমি অর্থনৈতিক সমস্যার সমাধান করতে চাই। দলকে ঐক্যবদ্ধ করতে চাই এবং দেশকে আরো কিছু দিতে চাই। ঋষি সুনাক ছাড়াও নেতৃত্বের এই লড়াইয়ে রয়েছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী পেনি মরডান্ট। উল্লেখ্য, সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসূচি নিয়ে নজিরবিহীন তোলপাড়ের প্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস গত ২০ অক্টোবর পদত্যাগ করেন। তবে তার স্থলাভিষিক্ত কেউ না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন বলে ঘোষণা দেন। ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে লিজ ট্রাস হচ্ছেন সবচেয়ে স্বল্পস্থায়ী প্রধানমন্ত্রী। তিনি মাত্র ৪৫ দিন ক্ষমতায় ছিলেন।

অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর, ২০২২,  10:52 PM