শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

মুদ্রাস্ফীতি রোধের দাবিতে হাঙ্গেরিতে ব্যাপক বিক্ষোভ

#
news image

বেতন বৃদ্ধি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি রোধের দাবিতে হাঙ্গেরিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার দেশটির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত এই বিক্ষোভে শিক্ষক ও ছাত্ররা যোগ দিয়েছিল বলে জানিয়েছে বিভিন্ন বার্তাসংস্থা। দানিউবের উপর দিয়ে একটি সেতুর উপর দিয়ে হেঁটে বিক্ষোভকারীরা ‘অরবান সরে যান’ এবং ‘শিক্ষক নেই, ভবিষ্যত নেই’ এর মতো ব্যানার নিয়ে মিছিল করেছে। মিছিলের কয়েক ঘণ্টা আগেই হাঙ্গেরির জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন ‘অর্থনৈতিক সঙ্কটের’ মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতেও গৃহস্থালী বিদ্যুৎ বিলের হার না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেছেন, সরকার শিক্ষকদের সামান্য বেতন দিয়ে হতাশ করেছে। অথচ মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ২০ শতাংশের ছিল এবং এখনও এটি বাড়ছে। জিয়ংই বেরেস্কি নামে মিছিলে অংশগ্রহণকারী বলেন, ‘আমি এখানে এসেছি...আমার সন্তানদের জন্য, পরিবর্তন হওয়া উচিত। এই দ্রুত বর্ধনশীল মুদ্রাস্ফীতি... আমরা আর কিছুতেই সঞ্চয় করতে পারছি না, দাম বেড়ে যাওয়ায় আমরা কিছুই করতে পারছি না।’

অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর, ২০২২,  11:44 PM