শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

সত্যিকার অর্থেই স্বাধীনভাবে সব কাজ পরিচালনা করছি: ইসি হাবিব

#
news image

ভবিষ্যতে সব নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ভবিষ্যতে স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন ও উপ-নির্বাচনসহ সব নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করবো। আমরা চাপের মধ্যে কখনো ছিলাম না। সত্যিকার অর্থেই স্বাধীনভাবে সব কর্মকাণ্ড পরিচালনা করছি।’

তিনি বলেন, ভোটের মাঠে সিসি ক্যামেরা দুষ্কৃতকারীদের জন্য শত্রু হিসেবে কাজ করে। আর যারা ভালো তাদের জন্য মিত্র হিসেবে কাজ করে। সোমবার (২৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে কেমন ফল পেয়েছি তা সবাই জানেন। এটা কতটা স্বচ্ছতা এনেছে, কুমিল্লা সিটিতে সুফল পেয়েছি, জেলা পরিষদ নির্বাচনেও পেয়েছি। আসন্ন পৌরসভা নির্বাচনেও ব্যবহার করবো।’

যাদের অসৎ উদ্দেশ্য তারা কিন্তু সিসি ক্যামেরা এড়িয়ে যাবে জানিয়ে তিনি বলেন, কেউ কেউ মনে করেন সিসি ক্যামেরা প্রাইভেসি নষ্ট করছে। বাসার সামনে, রাস্তাঘাটে, সব জায়গায় ক্যামেরা বসানো। যারা দুষ্কৃতকারী তাদের জন্য সিসি ক্যামেরা শত্রু হিসেবে কাজ করে। যারা ভালো তাদের মিত্র হিসেবে কাজ করে।’

বাজেট প্রাপ্যতা সাপেক্ষে জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করবেন জানিয়ে তিনি বলেন, অতীতে যেমন সুফল পেয়েছি ভবিষ্যতেও পেতে চাই। আমরা এখানে পরীক্ষা দিতে আসিনি। ভালো নির্বাচন উপহার দিতে চাই।

অনলাইন ডেস্ক

২৫ অক্টোবর, ২০২২,  12:08 AM