শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

ভালো আছেন প্রবীর মিত্র

#
news image

প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র ভালো আছেন, সুস্থ আছেন। মঙ্গলবার রাতে হঠাৎ করেই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ও মর্মাহত অভিনেতা এবং তার পরিবার। এমন গুজব না ছড়ানোর অনুরোধ করেন তারা। প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইসলাম গণমাধ্যমকে জানান, তার শ্বশুর ভালো আছেন, সুস্থ আছেন। কথা বলছেন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। তবে বার্ধক্যজনিত দুর্বলতার কারণে তিনি কিছুটা দুর্বল। তাই একান্ত জরুরি কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হন না। প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে-মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন ২০০০ সালে। এর আগেও প্রবীর মিত্রকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব রটেছিল। যা নিয়ে ভীষণ বিরক্ত অভিনেতার পরিবার। এ অভিনেতার ছেলে মিঠুন মিত্র জানান, ফেসবুকে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য নিয়ে বিব্রত হতে হয় তাদের।

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২২,  11:23 PM