শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

আলোচনায় ‘দামাল’র টাইটেল গান

#
news image

রায়হান রাফী পরিচালিত ছবি ‘দামাল’ মুক্তির আর বাকি দু’দিন। আগামীকাল শুক্রবার মুক্তি উপলক্ষে ইতোমধ্যে একাধিক হলে অগ্রিম টিকেট নিচ্ছেন দর্শক। মুক্তির আগে প্রচার প্রচারণায় দর্শকদের তুমুল আগ্রহে এসেছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবি। সেই আগ্রহ আরও বাড়িয়ে দিল মঙ্গলবার প্রকাশিত ‘দামাল’ ছবির টাইটেল গান। গানটি বলে দিচ্ছে, একদল হার না মানা মানুষের গল্প। মূলত দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা যোগ করতে নির্মাণ করা হয়েছে টাইটেল গানটি। ইউটিউবে প্রকাশিত গানটি ইতোমধ্যে দর্শকদের নজরে এসেছে। অনেকেই গানটি দেখে মন্তব্যে বলছেন, পরিচালক রাফী বাংলা সিনেমার বিপ্লব ঘটাতে পারেন! গানে মিমের ফিটনেসেরও প্রশংসা করছেন দর্শক। সেইসঙ্গে সিয়াম-রাজের প্রশংসা তো আছেই! তবে বেশিরভাগ দর্শক বলছেন, গানটি পুরাই আগুন! এতে করে ছবি দেখার আগ্রহ আরও বেড়েছে। পরাণ-খ্যাত নির্মাতা রায়হান রাফী আগেই জানিয়েছেন, গানটি মূল সিনেমায় থাকবে না। প্রচারণার জন্যই নির্মাণ করা হয়েছে গানটি। দামাল’র এই টাইটেল গানেতে অকুতভয়, সাহসী রূপে হাজির হয়েছেন বিদ্যা সিনহা মিম, রাজ, সিয়াম, সুমিত,, সুমি, ইন্তেখাব দিনার, মামুন অপুসহ দেখা গেছে আরও অনেককেই। রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সংগীত আরাফাত মহসিন নিধি। গানটি গেয়েছেন ক্রিপটিক ফেট ব্যান্ডের শাকিব চৌধুরী এবং ঐশী। মুক্তিযুদ্ধ কালীন একটি ফুটবল দলের গল্পকে কেন্দ্র করে নির্মিত দামাল ছবির মূল গল্প ফরিদুর রেজা সাগরের।

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২২,  11:26 PM