শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

ইউক্রেন-রাশিয়ার খাদ্য শস্য চুক্তির মেয়াদ বৃদ্ধির আহ্বান জাতিসংঘ প্রধানের

#
news image

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শুক্রবার রাশিয়ার খাদ্য শস্যের চালান সুবিধাসহ ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে ‘সার্বিক প্রচেষ্টা চালাতে ‘সকল পক্ষের’ প্রতি আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র এ কথা জানিয়েছেন। জাতিসংঘ, ইউক্রেন, রাশিয়া ও তুরস্কের জুলাই মাসে স্বাক্ষরিত তথাকথিত কৃষ্ণ সাগর চুক্তির আওতায় ৯০ লাখ টনেরও বেশি ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানির অনুমতি দেওয়া হয়। যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক খাদ্য সংকট দূর করতে তখন চুক্তিটি করা হয়। এদিকে এ চুক্তির মেয়াদ শেষ হতে চললেও খাদ্যের দাম বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং এক্ষেত্রে অনিশ্চয়তাও রয়েছে।

এদিকে দ্বিতীয় চুক্তির অংশ হিসেবে রাশিয়ার নিজস্ব শস্য ও সার রপ্তানি করতে তাদের অক্ষমতা প্রকাশ করে দেয়া মস্কোর বিবৃতি থেকে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
শুক্রবার গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক উল্লেখ করেন যে, প্রাথমিক চুক্তিটি ১২০ দিন স্থায়ী হয়েছিল। ‘কোন পক্ষ আপত্তি না করলে’ আগামী ১৯ নভেম্বর নবায়নের নতুন মেয়াদ নির্ধারণ করা হবে। তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমরা ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভকে নবায়ন করার জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর এবং রাশিয়ার শস্য ও সার রপ্তানির ক্ষেত্রে থাকা যেকোন বাধা দ্রুত অপসারণসহ উভয় চুক্তিকে তাদের সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘আমরা চ্যালেঞ্জগুলোকে অবমূল্যায়ন করি না, তবে আমরা জানি তারা সেগুলো অতিক্রম করতে পারবে।’ বিবৃতিতে আরো বলা হয়, সরকার, শিপিং কোম্পানি, শস্য ও সার ব্যবসায়ী এবং সারা বিশ্বের কৃষকরা ভবিষ্যতের বিষয়ে এখন স্পষ্টতা খঁজছেন।’ এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে মস্কো তাদের উৎপাদিত সার বিক্রি করতে পারছে না বলে অভিযোগ করেছে। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, মস্কো চুক্তির মেয়াদ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার আগে অবশ্যই রাশিয়ার রপ্তানির সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরেই বলে আসছি যে এক্ষেত্রে প্রতিবন্ধকতা একই রয়ে গেছে।’

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২২,  11:13 PM