শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত

রুদ্ধশ্বাস অভিযানে ৯ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রমিক

#
news image

দক্ষিণ কোরিয়ার একটি জিংক খনিতে আটকা পড়া দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। টানা ৯ দিনের রুদ্ধশ্বাস অভিযানে তাদের উদ্ধার করা হয়। খনিতে ধসের ঘটনা ঘটার পর সেখানে আটকা পড়েন তারা। এতদিন পর দুই শ্রমিকের বেঁচে আসাকে ‘অলৌকিক’ ঘটনা বলছেন উদ্ধারকারীরা। 

গত ২৬ অক্টোবর দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় বোংগওয়ায় ওই জিংক খনিতে দুর্ঘটনা ঘটে। ওই সময় সেখান কাজ করা দুই শ্রমিক মাটির ৬২০ ফুট গভীরে আটকে যান। টিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘটনার ৯ দিন পর শুক্রবার উদ্ধারকারীদের সহায়তায় খনি থেকে বের হয়ে আসছেন তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, ৬২ ও ৫৬ বছর বয়সী ওই দুই শ্রমিকের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

আটকে পড়ার পর নিজেদের উষ্ণ রাখতে ওই দুই শ্রমিক খনির একটি টানেলে প্লাস্টিক দিয়ে তাঁবু তৈরি ও আগুন জ্বালিয়েছিলেন। উদ্ধারকাজে নেতৃত্ব দেওয়া ফায়ার বিভাগের অফিসার লিম ইয়ুন-সুক বলেছেন, ‘তাদের কাছে কফি পাউডার মিক্স ছিল। আমাকে বলা হয়েছে তারা এগুলো আহার হিসেবে খেয়েছেন। তাছাড়া খনির ভেতরে যে পানি গিয়েছিল সেগুলো তারা পান করে বেঁচে ছিলেন।’

ওই দুই শ্রমিককে যখন বের করে নিয়ে আসা হয় তখনও তাদের পরিবারের সদস্যরা বিশ্বাস করতে পারেননি তারা জীবিত বের হয়ে এসেছেন। এদিকে দক্ষিণ কোরিয়ায় এমন সময় খনিতে আটকে পড়া দুইজন শ্রমিককে উদ্ধার করা হলো যখন দেশটি পদদলনে নিহত ব্যক্তিদের স্মরণে শোক পালন করছে।

অনলাইন ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  10:23 PM