শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বড় রকমের জ্বালানি চুক্তির দ্বারপ্রান্তে ইরান ও রাশিয়া

#
news image

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া বড় রকমের জ্বালানি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তেহরান আশা করছে, আগামী ডিসেম্বর মাসে রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম ও ইরানের মধ্যে চার হাজার কোটি ডলারের একটি চুক্তি সই হবে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,‘গ্যাজপ্রমের সাথে আমরা চুক্তির কাছাকাছি রয়েছি। আশা করছি, তা আগামী মাসে সাক্ষর হবে। এর আগে আমরা এই কোম্পানির সাথে সাড়ে ৬০০ কোটি ডলারের চুক্তি সাক্ষর করেছি।’

গত জুলাই মাসে ইরানিয়ান ন্যাশনাল অয়েল কোম্পানি এবং রাশিয়ার গ্যাজপ্রম ইরানে দুটি গ্যাসক্ষেত্র এবং ছয়টি তেলের খনি উন্নয়নের কাজে সহযোগিতা করার জন্য একমত হয়। এর আওতায় দুই দেশ প্রাকৃতিক গ্যাস এবং তেলজাত পণ্য, এলএনজি প্রকল্প বাস্তবায়ন এবং গ্যাস পাইপ লাইন নির্মাণের মতো বিষয় রয়েছে।

গত মাসের প্রথম দিকে রাশিয়ার অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছিলেন, চলতি বছরের শেষদিকে ইরান ও রাশিয়া পাঁচ মিলিয়ন টন তেল এবং ১০ বিলিয়ন ঘন মিটার গ্যাসের বিষয়ে চুক্তি করতে পারে। গত মঙ্গলবার তিনি বলেন, ইরান এবং রাশিয়া এরইমধ্যে জ্বালানি সম্পদ ব্যবহার প্রশ্নে সাক্ষর করেছে। তিনি ওই সময় ঘোষণা করেন, ইরানের তেল ও গ্যাস খাতে রাশিয়ার বিনিয়োগ আরও  বাড়বে।

অনলাইন ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  11:54 PM