শিরোনামঃ
বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম!

৪৩ বছর বয়সে মা হলেন বিপাশা বসু

#
news image

বলিউডে একের পর এক খুশির খবর। কিছুদিন আগেই মা হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। আর এবার মা হওয়ার সুখবর দিলেন জনপ্রিয় আরেক অভিনেত্রী বিপাশা বসু। শনিবার (১২ সেপ্টেম্বর) কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ৪৩ বছর বয়সি এই বলিউড সুন্দরী। করণ সিং গ্রোভার- বিপাশা দম্পতির এটি প্রথম সন্তান। এই জুটির দুই থেকে তিন হওয়ার খবর সামনে আসতেই ভক্ত থেকে শুরু করে বলিউড তারকা, সকলের শুভেচ্ছায় ভাসছেন।

‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি। বিপাশার সঙ্গে সংসার শুরুর আগে দুই বার বিয়ে ভেঙেছে করণের।বলিউড নায়িকার সঙ্গে তার সম্পর্ক টিকবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। দুজনের বিয়ে নিয়ে চর্চাও কম হয়নি। যাবতীয় সমালোচনা, নেতিবাচকতাকে উড়িয়ে দিয়ে একসঙ্গে রয়েছেন তারা। এবার দুই থেকে তিন হলেন এই দম্পতি।

প্রভাতী খবর ডেস্ক

১২ নভেম্বর, ২০২২,  11:16 PM