শিরোনামঃ
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী

শি’র সাথে আলোচনায় বৈরিতা কমানোর চেষ্টা করবেন বাইডেন

#
news image

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ইন্দোনেশিয়ার বালিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন। এ সময় তিনি এই দুই দেশের মধ্যকার সম্পর্কের বৈরিতা কমানোর চেষ্টা করবেন বলে জানা গেছে।বিশ্বের বৃহত্তম অর্থনীতির ২০টি দেশের জোট জি ২০এর নেতৃবৃৃন্দ বালিতে মহামারি করোনাভাইরাস পরবর্তী তাদের প্রথম শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চলমান মার্কিন নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বেইজিং আরো শক্তিশালী ও আরো প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার প্রেক্ষাপটে গত তিন বছরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন অনেক বেড়েছে।

সোমবারের এ বৈঠকের কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউসের সিনিয়র এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, তাদের এ আলোচনার সর্বোচ্চ লক্ষ্য দুই দেশের মধ্যকার সম্পর্কের দ্বন্দ্ব কমিয়ে তাকে আরো সুস্থ করে তোলা এবং এক্ষেত্রে থাকা বিভিন্ন বাধা দূরের চেষ্টা করা। তিনি বলেন, ‘আমাদের মধ্যকার প্রতিযোগিতা যাতে কোনভাবে সংঘাতে মোড় না নেয় তা নিশ্চিত করতে আমরা সবকিছু করার চেষ্টা করবো।’ উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোয় চীনের মিত্র এ দেশের লাগাম টেনে ধরতে বৈঠকে বাইডেন বেইজিংকে চাপ দেবে বলেও ধারণা করা হচ্ছে।

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  10:33 PM