শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

জাপানি রাষ্ট্রদূতের বক্তব্যে বিব্রত পুলিশ

#
news image

জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি জাতীয় নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশ পুলিশ সম্পর্কে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তার এ বক্তব্যের কোনও ভিত্তি নেই বলেও জানানো হয়েছে।
 
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ১৪ নভেম্বর গুলশানের একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘মিট অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নোত্তরে জাপানি রাষ্ট্রদূত পুলিশ বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন। তিনি অনাকাঙ্ক্ষিত অভিযোগ উত্থাপন করেছেন। 

এটি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকর্ষিত হয়েছে। তার বক্তব্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত বিব্রত ও মর্মাহত হয়েছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদও জানায়। অনুষ্ঠানে এক প্রশ্নোত্তর পর্বে রাষ্ট্রদূত বলেন, আমি শুনেছি গত নির্বাচনে পুলিশের কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনও দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি। তবে তিনি কীসের ওপর ভিত্তি করে বা কোন তথ্যে কথা বলেছেন তা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বোধগম্য নয়। এ কারণে তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটি।

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২২,  11:37 PM