শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত

ইউক্রেনে রুশ হামলা জোরদার

#
news image

ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর বৃহস্পতিবার ছিল তীব্র বোমা হামলার অন্যতম দিন।ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, দিনিপ্রোতে একটি গ্যাস উৎপাদন কেন্দ্র এবং একটি ক্ষেপণাস্ত্র কারখানা সর্বশেষ হামলার লক্ষ্যবস্তুগুলির মধ্যে ছিল এবং একটি এলাকায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া যুদ্ধক্ষেত্রের ধারাবাহিক বিপর্যয়ের পর ইউক্রেনের মূল শক্তি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, জাপোরিঝিয়া অঞ্চলে আবাসিক ভবনগুলিতে ক্ষেপণাস্ত্র হামলার ফলে চার জন নিহত হয়েছে। দিনিপ্রোর একটি শিল্প কারখানায় ক্ষেপণাস্ত্র আঘাতা হানায় সেখানে ১৪ জন আহত হয়েছে। নিকোপোল শহরের চারপাশে ৭০টি গোলার আঘাতে অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং হাজার হাজার বাড়ি বিদ্যুৎ ও পানি সংযোগবিহীন হয়ে পড়েছে। ওডেসা ও খারকিভ অঞ্চলে আরও অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। এর ফলে প্রতিটি জায়গায় তিনজন আহত হয়েছে।

রাজধানী কিয়েভে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে। সেখানে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দুটি ইরানের তৈরি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২২,  11:41 PM