শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে সরকার আন্তরিক: কৃষিমন্ত্রী

#
news image

গারোসহ সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় যেভাবে সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল, তেমনি এখন সবাই মিলে দেশটাকে গড়ে তুলতে হবে। যাতে সারা বিশ্বে আমরা গর্বের জাঁতি হিসেবে উন্নীত হতে পারি। শুক্রবার সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ প্রাঙ্গণে ঢাকা ওয়ানগালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। ঢাকায় বসবাসরত গারো সম্প্রদায় এ ওয়ানগালা বা নবান্ন উৎসবের আয়োজন করে। আবদুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গারো, হাজং, চাকমা, মারমা, বাঙালিসহ সব জাতি, ধর্ম, বর্ণের মানুষের সমান অধিকারে বিশ্বাসী। সবার সমান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, সরকার সব সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপন করেছে। কিন্তু একটি গোষ্ঠী, কিছু সন্ত্রাসী, জঙ্গিরা এ সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর বন বিভাগের মিথ্যা মামলার হয়রানি বন্ধ করেছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, মধুপুরে বিগত ১৪ বছরে একজন গারোও বন বিভাগের মামলায় গ্রেপ্তার হননি। যাদের বিরুদ্ধে ১৬-১৭টি, এমনকি প্রায় শতাধিক মামলা আছে, তাদেরও গ্রেপ্তার করতে দেওয়া হয়নি। এটিই প্রধানমন্ত্রীর নির্দেশ।

অনলাইন ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  10:45 PM