শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

পুলিশের চোখে স্প্রে মেরে ২ জঙ্গি হাওয়া

#
news image

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন ও অভিজিৎ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে।

রোববার (২০ নভেম্বর) দুপুরে  জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মইনুল হাসান শামীম ও মো. আবু ছিদ্দিক সোহেলকে ছিনিয়ে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় আজ শুনানির দিন ধার্য ছিলো। দুপুর ১২টার কিছুক্ষণ পর ওই মামলার শুনানি শেষে প্রিজন ভ‌্যানে তোলার সময় পুলিশের চোখে স্প্রে মেরে তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়।

এদিকে, খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

এ সময় হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, দুর্বৃত্তরা প্রথমে এসে পুলিশের চোখে স্প্রে মারে। এ কারণে পুলিশ তড়িৎ কোনো ব্যবস্থা নিতে পারেনি। তারা ওই দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু তাদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে। আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

এটি একটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন, ওই দুজন মোহাম্মদপুর থানার একটি মামলার আসামি ছিল। পরে মোটরসাইকেলে করে তাদের ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনা একটি তদন্ত কমিটিও করা হবে। কারোর দায়িত্বে অবহেলা পাওয়া গেলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশা করছি, দ্রুত ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো।

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২২,  8:42 PM